প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য চাল ও সোয়া দুই কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৭-০৬ ১৯:২৭:১১
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, নদী ভাঙ্গন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৯শ’ মেট্রিক টন চাল এবং প্রায় সোয়া দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।
৬৪ জেলায় সাধারণ ত্রাণ হিসেবে ১ কোটি ৭৩ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল এবং মাদারীপুরসহ ১২ টি জেলায় প্রতিটিতে ২ হাজার প্যাকেট করে মোট ২৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে ।
অন্যদিকে ১২টি জেলার প্রতিটিতে গো-খাদ্য ক্রয়ের জন্য ২ লক্ষ করে মোট ২৪ লক্ষ টাকা এবং শিশু খাদ্য ক্রয়ের জন্য ২৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














