চাঁদপুরে নতুন করোনা শনাক্ত ৮৮ জন; মোট ১১৬৮ জন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৭ ১৯:০৩:৩৫
চাঁদপুরে নতুন করে আরও ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৮৮ জনসহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ জনে। মৃত্যু বেড়ে ৬৬ জন। সুস্থ্য হয়েছেন ৬৫৮জন।
বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৮৭টি। এর মধ্যে পজিটিভ ৮৮টি এবং নেগেটিভ ৬১টি। আক্রান্ত ৮৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩২, হাইমচরে ৭,মতলব উত্তরে ১জন, মতলব দক্ষিণে ১৩, ফরিদগঞ্জে ৮ হাজীগঞ্জে ৯ ও শাহরাস্তিতে ১৬জন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













