চাঁদপুরে সওজের খালে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০৮ ২০:৪০:৪৪
চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাকিলা বাজারের পাশে সওজের খাল থেকে অজ্ঞাত মেয়ে শিশুর (৭ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। তবে শিশুটির শরীরের অধিকাংশ অংশে পোকা ধরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাহাঙ্গীর আলম পাটোয়ারী জানান, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের পূর্ব অংশে খলাপাড়া গ্রামের সওজের উত্তর পাশের অংশের খালে অজ্ঞাত শিশুর লাশ ভাসতে দেখি। শিশুটিকে পানির মধ্যে উপুর হয়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেই। শিশুটির গায়ে ধূসর রংয়ের একটি স্যান্ডো গেঞ্জি ছিল।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে শিশুটি অসময়ে ভূমিষ্ট হওয়া কোনো শিশু। আমরা শিশুটির অভিভাবকে খুঁজে বের করার চেষ্টা চালাব।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













