শরীয়তপুরে ডিসির নেতৃত্বে ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন
:: প্রকাশ: ২০২০-০৭-১১ ১৭:০৬:১৪
শরীয়তপুরে জীবনের ঝুঁকি নিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান হাট-বাজার ও শপিংমলগুলোতে নিজেদের হাতে মাইকিং করে করোনা সংক্রমণে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি আদেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন, অসহায়দের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্তণে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ জেলাকে করোনামুক্ত রাখতে জীবনের ঝুঁকি নিয়ে সকল চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ।
জানা যায়, ৮ ই মার্চ বাংলাদেশে কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক কাজী আবু তাহের এর নেতৃত্বে শরীয়তপুর জেলায় করোনা প্রতিরোধে অবিরাম ছুটে চলেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাহাবুর রহমান শেখ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়।
করোনার শুরুতেই লকডাউনে প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টাইন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজ করেন তারা। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্থবায়নে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন তারা। নিম্ম আয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা,করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন, খাদ্য সামগ্রী সহ সকল চেষ্টা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ত্রাণ নিয়ে ছুটে চলেছেন মানুষের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গাতে। দেশের জন্য কাজ করতে গিয়ে পরিবারের খবরও নিতে পারছেন না অনেকে।
এবিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, দেশে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে লকডাউন বাস্থবায়ন, কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, আক্রান্তদের বাড়ি লকডাউন করা। তাদের খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে আসছি আমরা। করোনা সংক্রমণে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি আদেশ অমান্য কারীদের মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড করা, দ্রব্যমূল্য নিয়ন্তণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ জেলাকে করোনামুক্ত রাখতে সকল চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই কাজে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে প্রতিনিয়ত কাজ করে যাওয়া উপজেলা প্রশাসন, চিকিৎসক ও পুলিশ প্রাশাসনকে ধন্যবাদ জানাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













