টেকনাফে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৪ ১২:৩৩:০০
কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত পরিচয়ে এত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ বিচ পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













