একদিনে করোনায় আক্রান্ত ৩১৬৩, মৃত্যু ৩৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৪ ১৪:৪১:৪৯


দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়  অর্থ্যাৎ একদিনে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪২৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।

মঙ্গলবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৯টি ল‌্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ৩ হাজার ২২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সানবিডি/এসকেএস