সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১২ ১০:৩৮:৫১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৮ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০০ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইল মিলসের ১৬ কোটি ৩৩ লাখ টাকা, সায়হাম কটন মিলসের ১৬ কোটি ৩০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪ কোটি ৬১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৪ কোটি ২১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১০ কোটি ৯৬ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংকের ৯ কোটি ৪৭ লাখ টাকা এবং নিটল ইন্সুরেন্সের ৮ কোটি ৫০ লাখ টাকার।

 

এসকেএস