সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১২ ১১:১৮:০৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭৪.৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ২৭ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৭.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৭.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১১.৮১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.২৩ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৯.৫২ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯৩ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংকের ৮.৬২ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.০৬ শতাংশ ও নিটল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














