একদিনে করোনায় মৃত্যু ৩৯, আক্রান্ত ২৭৩৩
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৬ ১৫:০২:৪৭
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৯৬ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৩৩ হাজার জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮০টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












