বেনাপোল কাস্টমস হাউসে বিনামূল্যে মাস্ক বিতরণ
:: প্রকাশ: ২০২০-০৭-২৩ ২৩:০৫:১১
সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষনা করার পর পরই বৃহস্পতিবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয় স্টেক হোল্ডারদের মাঝে।
মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাস্টমস কমিশনার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।
বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাস্টমসের যুগ্ন কমিশনার শহীদুল ইসলাম,ডেপুটি কমিশনার এস এম শমীমুর রহমান, ডিসি পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার, উওম চাকমা, মুরশিদা খাতুন, আকরাম হোসেন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ন সাধারন সম্পাদক মহসিন মিলন, কাস্টমস বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, আলমগীর সিদ্দিকী , শাহাবউদ্দিন, ফারুক হোসেন উজ্জল, সাজ্জাদুল ইসলাম সৌরভ, আলহাজ্ব আমিনুল হক আনু, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক সাজেদুর রহমান।
বন্দর ব্যবহারকারী কাস্টমস সিএন্ডএফ এজেন্টস স্টাফদের মাঝে এ মাস্ক বিতরন করা হয়। কাস্টমস হাউজে মাস্ক ছাড়া কাউকে প্রবেশের ওপর নিষেদাঞা জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













