ব্লক মার্কেটে লেনদেন ৫৮ কোটি টাকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৯ ১৫:৫২:২৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৬৯২টি শেয়ার ৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৮ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ব্যাংক এশিয়া তৃতীয় সর্বোচ্চ  ৩ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের এবং চতুর্থ সর্বোচ্চ ৩ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকার ফাইন ফুড ।

এছাড়া ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৫৪ লাখ টাকার, সিটি ব্যাংক ১ লাখ ১৩ হাজার টাকার, বিএটিবিসি ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার ৬৬ লাখ টাকার,ইস্টার্ণ ইন্সুরেন্স ৬৮ লাখ টাকার,এমএল ডাইং ৪১ টাকার।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা,  জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, ইনটেক, এমএল ডাইং, ওরিয়ন ফার্মা, রেনেটা, রানার অটো, সী পার্ল বীচ,  স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ

সানবিডি/ঢাকা/এসআই ৩:৫২;৯/৯/২০২০