বিটাকের নতুন ডিজি হলেন আনোয়ার হোসেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১০ ২০:০৮:২১


বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বিটাকের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. মফিজুর রহমান সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষকে একই বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. জাফর উল্লাহ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন।

সানবিডি/এনজে