সিরাজগঞ্জে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০১ ১০:৪৫:৪০
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় জহুরা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার ছেলে আহত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে পূর্বদেলুয়া সড়ক সেতুর পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জহুরা ঘটনার সময় তার ছেলেকে নিয়ে ওই সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক জহুরা ও তার ছেলেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জহুরা; আহত হন তার ছেলে জিসান।
গুরুতর আহত ছেলে জিসান হোসেনকে বগুড়া (এসজিআর) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানবিডি/নাজমুল/১০:৪২:০১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













