সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০১ ১২:২৪:৪৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫২২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:২৪/১/১০/২০