লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০১ ১৬:১৮:৩৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৬ লাখ টাকার।

২৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, নিটল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১৮/১/১০/২০