কংগ্রেসের রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১০-০১ ১৭:১৭:০৭


ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আক্টোবর ) দুপুরের দিকে তাকে আটক করেছে পুলিশ। সরকারি বিধিমালা লঙ্ঘন করে বৃহৎ জনসমাবেশ করায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

জানা যায়, আটকের আগে পথের মধ্যেই পুলিশের সঙ্গে রাহুলের তর্কাতর্কি শুরু হয়। কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন। এ সময় রাহুল পাল্টা জবাবে বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’’

কংগ্রেস সমর্থকরা বলেন,  উত্তরপ্রদেশের হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হয়েছেন এই নেতা।

 

সানবিডি/নাজমুল/০৫:১০/০১.১০.২০২০