ইরানের আকাশ ব্যবহারে এমিরেটসের বিমানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০২ ১০:৩৪:৩৮


ইরানের আকাশ সীমা ব্যবহার করায় এমিরেটস এয়ারলাইনকে ৪ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) জরিমানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ।

তবে এই জরিমানার অর্ধেক মওকুফ করা হবে যদি পরবর্তী ১ বছরের মধ্যে এই ধরনের কাজ তারা আর না করে। খবর আল জাজিরা, রয়টার্স ও জেরুজালেম পোস্টের।

অবশ্য জরিমানার বিষয়টি মেনে নিয়েছে এমিরেটস। তবে তারা দাবি করেছে- নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য জোরপূর্বক এমন জরিমানা অসামঞ্জস্যপূর্ণ। তবে ভবিষ্যতে তারা এই ধরনের ভুল আর করবে না বলেও জানিয়েছে

সানবিডি/নাজমুল/১০:৩০/০২.১০.০২০