চাঁদপুরে নৌকার সমর্থনে কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদ নেতার প্রচারণা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০২ ২০:৪১:০৬
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েলের নৌকার সমর্থনে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে পৌর ৬নং ওয়ার্ডে চাঁদপুর পালবাজার কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মেসার্স মৃর্ধা ট্রেডাস এর সত্তাধীকারী মোঃ ফারুক মৃর্ধার নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত পার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকা মার্কার সমর্থনে আমরা মাঠে নেমেছি। চাঁদপুর শহরে বানিজ্য ও নান্দনিকভাবে গড়ে তোলার জন্য জয়েল ভাইয়ের বিকল্প নেই। আমরা পালবাজার কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করবো। আগামী ১০ অক্টোবর পৌরসভার নির্বাচনে বিপুর ভোটে জুয়েল ভাই জয়ী হবে।
এছাড়া আওয়ামী লীগের সমর্থীত কাউন্সিলর প্রার্থী মো. সোহেল রানার উট পাখি মার্কার সমর্খনেও একই ভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
নির্বাচনি প্রচারনায় উপস্থিত ছিলেন, পলাশ বেপারী, রিপন মিজি, আমান মিজি, ফারুক বেপারী, আকবর হোসেন বাশু, পারভেজ দেওয়ান, শোহরাব বেপারীসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সানবিডি/নাজমুল/০৮:৩৮/০২.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












