ঘুমন্ত স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেফতার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০৩ ১২:৩৮:৪৪
রাজশাহীর গোদাগাড়ীতে ঘুমন্ত স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে পাষণ্ড স্বামী মুরাদ হোসেন (৩৫)। (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার চর আষারিয়াদহ এলাকা থেকে পালিয়ে থাকা তার স্বামী মুরাদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুরাদ হোসেন উপজেলার দেউপাড়া কোমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের রাণীনগর গ্রামে বাবার বাড়িতে স্বামীর এসিড সন্ত্রাসের শিকার হয় কিশোরী বধূ মাহবুবা খাতুন (১৫)। মাহবুবা ওই গ্রামের ট্রাকচালক মাবুদ আলীর মেয়ে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সানবিডি/নাজমুল/১২:৩২/০৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













