যমুনার পানি আবারোও বিপদসীমার উপরে

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০৩ ১৩:১২:২১


যমুনার করাল গ্রাসে ভাঙ্গন আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবারোও নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। উজানের নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনা, ফুলজোড়, করতোয়াসহ অভ্যন্তরীণ নদনদীর পানি বেড়েই চলেছে। পানি বাড়ার কারণে ডুবে যাচ্ছে নিম্নাঞ্চল। ফসলী জমি তলিয়ে যাচ্ছে নতুন আবাদ। নদী-তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটা, ফসলি জমিসহ বহু স্থাপনা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টায় সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে বিপদসীমার ২১ পয়েন্ট এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো দু-একদিন বাড়তে পারে।

এদিকে সিরাজগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, যমুনায় পানি বাড়ার সাথে সাথে হয়ে ডুবে যাচ্ছে ফসলের জমি।

সানবিডি/নাজমুল/১:০৫/০৩.১০.২০২০