আবারও ডিএসইর ওয়েবসাইট নিয়ে ভোগান্তি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৪ ১০:৫৭:৩৭
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বাড়ছে লেনদেন,বাড়ছে সূচক। দীর্ঘ মন্দার পর বাজার ঘুড়ে দাঁড়ানোর চেষ্ঠা করলেও সমস্যা করছে ডিএসইর ওয়েবসাইট। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯ মিনিট লেনদেন হলেও কোথাও খুলতে পারছে না ডিএসইর ওয়েবসাইটটি।
গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে ওয়েবসাইট এখন স্বাভাবিক কাজ করছে।
ভোগান্তির কারণ অনুসন্ধানে বিএসইসি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদনে উঠে আসে অভিজ্ঞতার অভাবে তাদের এই সমস্যা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













