সিলেটের স্কুলছাত্রী ধর্ষণকারী ছাত্রলীগ কর্মী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০৪ ১২:২৬:৩৭
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যে এবার নগরীর দাড়িয়াপাড়ায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ করা হয়েছে। বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে রাকিব হোসেন মিজু (১৮) নামের মদন মোহন কলেজ ছাত্রলীগের এক কর্মী।
সে অস্ত্র ও মাদক মামলায় কারান্তরীণ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দের অনুসারী। ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এসএমপির কোতোয়ালি থানায় মামলা করেন। মিজুকে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর এএসপি সামিউল আলম।
সানবিডি/নাজমুল/১২:২৫/০৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













