শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকা ইন্স্যুরেন্স কোম্পানির দখলে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৪ ১৬:০২:২৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৪৭ বারে ২ লাখ ৩৮ হাজার ৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৪৩৯ বারে ২৬ লাখ ৫৩ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮২ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৪ বারে ৪৫ লাখ ২৪ হাজার ৩২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮১ শতাংশ, নিউ লাইনের ৯ দশমিক ০৯ শতাংশ ও ইউনিয়ন ক্যাপিটালের ৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০২/৪/১০/২০