শেয়ার দর পতনের শীর্ষে ফ্যামিলি টেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৪ ১৬:২২:১১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮১৯ বারে ৩৫ লাখ ৪৮ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি এন্ড এ টেক্সটাইলেল শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৮ বারে ২০ লাখ ৪০ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৪২৯ বারে ৬৬ লাখ ৫৭ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬ দশমিক ৫৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬ দশমিক ৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ২৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৭৯ শতাংশ, মেঘনা কনডেস্ট মিল্কের ৫ দশমিক ৭৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:২২/৪/১০/২০