হবিগঞ্জে বাস-জিপ সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০৫ ১০:৫৯:৫৮


হবিগঞ্জের বাহুবলের পাহাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে জিপগাড়ির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রোববার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাহুবলস্থ রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সাতগাঁও চা বাগানের কামারপাড়ার মৃত সনোহা কর্মকারের ছেলে জিপ চালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের ছেলে মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাং এর স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু।

 

সানবিডি/নাজমুল/১০:৫৯/০৫.১০.২০২০