সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১২:২৮:২২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৪৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৭৮ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:২৮/৫/১০/২০