লেনদেনের শীর্ষে ওয়ালটন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১৫:২৬:০০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকার।

২৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:২৫/৫/১০/২০