শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকা বীমা খাতের দখলে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১৬:০২:৪৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৯৯ বারে ২১ লাখ ৭৫ হাজার ১৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২০৭ বারে ১০ লাখ ১৯ হাজার ৬১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭ বারে ৩৮ লাখ ৩২ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৩ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০২/৫/১০/২০