হাসপাতাল থেকে ছাড়াপত্র পাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১০-০৫ ১৮:৩৭:৪৫


করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে ছাড়া হতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসক দল।

রোববার ট্রাম্পের মেডিকেল দলের একজন ড. ব্রায়ান গ্যরিবল্ডি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে। তিনি বলেছেন, ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো অনুভব করছেন। যথাসম্ভব রোববার তাকে বিছানা থেকে নামার অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

সানবিডি/নাজমুল/0৬:২১/০৫.১০.২০২০