করোনা কোনও ব্যাপারই নয়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৬ ১২:১১:৪৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ৭২ ঘণ্টা চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে চলে এসেছেন । করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি।
যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। ।
তারপরও হোয়াইট হাউসে ফিরেই ডোনাল্ড ট্রাম্প মাস্ক টান মেরে খুলে বললেন, “করোনা কোনও ব্যাপারই নয়। কোভিডকে শুধু শুধুই ভয় পাওয়ার কিছু নেই। এটিকে তোমার জীবনে আধিপত্য বিস্তার করতে দিও না।”
হাসপাতাল থেকে ফেরার আগে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, “২০ বছর আগে আমি যে রকম ছিলাম এখন তার চেয়েও বেশি ভাল বোধ করছি।”
খুব শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও আরেকটি টুইটবার্তায় জানান ট্রাম্প।
সানবিডি/নাজমুল/১২:১০/০৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














