সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৬ ১২:২১:০৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ১৯০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৭ লাখ ২৯ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২০ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:২১/৬/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













