ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে: ফ্রান্স প্রেসিডেন্টকে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১৫:৩০:৩৬


তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর তীব্র সমালোচনা করলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে ‌‘বিদেশি ও কট্টরদের’ প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোগান বলছেনে, এটা হলো খোলাখুলি উস্কানি দেয়া।

এরদোগান বলেছেন, মাক্রো এই সব কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?’

মাক্রো ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরোধ সামনে এসেছে। এবার ইসলাম নিয়েও তাদের তীব্র মতবিরোধ সামনে এলো।

এরদোগানের পরামর্শ, ‘মাক্রো যেসব বিষয়ে কিছুই জানেন না, সেই সব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।’

সূত্র: ডয়চে ভেলে

সানবিডি/নাজমুল/০৩:২৮/০৭.১০.২০২০