লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১৫:২০:১৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকার।

২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন, প্যারামাউন্ট টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কাট্টালী টেক্সটাইল, নর্দান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:২০/৭/১০/২০