সূচকের সামান্য পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ১২:১৮:১৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ১৫ লাখ ৮৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:১৮/৮/১০/২০