ডাকাত দল বাবার সামনে সন্তানকে নৃশংসভাবে গুলি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০৮ ১২:৪৩:৫৭
কক্সবাজার সদরের হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতের গুলিতে বাবার সামনেই এক উদীয়মান কন্ঠ শিল্পী খুন হয়েছে। সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত জনি দে রাজ (২০) রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরপাড়ার (শিয়াপাড়া) এলাকার তপন দের ছেলে। জনি ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করত সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়।
সানবিডি/নাজমুল/১২:৪২/০৮.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













