এরদোয়ান ও কাতার আমিরের রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ১২:৫৫:৫৫


সম্পর্ক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাতারের আমির শেখ তামিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে দোহায় এসেছেন।

গতকাল বুধবার (৮ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় সফরে দোহায় পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এসময় কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল আতিয়াহর নেতৃত্বে উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। খবর আলজাজিরার।

ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দ্বিপক্ষয়ী আলোচনার পাশাপাশি ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত এবং ভূমধ্যসাগর সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। তবে আলোচনার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

সানবিডি/নাজমুল/১২:৫৫/০৮.১০.২০২০