সাহিত্যে নোবেল পেলেন লুইস গ্লুক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ১৭:৩৪:৩১


সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমি বলছে, সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য এ বছর সাহিত্যের নোবেল পুরস্কার দেয়া হয়েছে লুইস গ্লুককে। তার কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে।

সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন।

 

সানবিডি/নাজমুল/০৫:৩৪/০৮.১০.২০২০