আর্মেনিয়ার ব্যাপক সেনা নিহত,নিরাপত্তা প্রধান বরখাস্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৮ ২০:২৫:৪৩


‍নাগারানো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবার প্রধানকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট আর্মেন সারকিসিয়ান।এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট তার ওয়েবসাইটে জাতীয় নিরাপত্তা পরিষেবার প্রধান আর্গিশতি কারামইয়ানকে বরখাস্ত করে একটি আদেশ জারি করেন।

এই খবরে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের পরামর্শেই তাক বরাখাস্ত করা হয়। তবে বরখাস্তের বিস্তারিত বিস্তারিত জানানো হয়নি। বরখাস্ত এ জাতীয় নিরাপত্তা পরিষেবার প্রধানকে জুন মাসেই দায়িত্ব দেয়া হয়েছিল।

গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘাতে জড়ায়। দুই দেশের মধ্যে সংঘাতে আর্মেনিয়ার ব্যাপক সেনা সদস্য হতাহত হয়েছে।

সানবিডি/এনজে/৮:২৫/৮.১০.২০২০