চীনের ইশারায় কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৯ ১৬:৩২:৫৯


ভারতীয় গোয়েন্দা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (‘র’) এর এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনের ইশারায় ক্ষেপণাস্ত্র কেন্দ্রসহ নানা সামরিক পরিকাঠামো বানাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

গত মাসে কেন্দ্রের কাছে ‘র’-এর তরফে ওই ওই রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লাসাডন্না ঢোক অঞ্চলে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র সহায়তায় ‘ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ কেন্দ্র বানানো হচ্ছে।

বাঘ জেলায় মোতায়েন পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দফতরের অদূরের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানানোর কাজে ১৩০ জন পাকিস্তান সেনা এবং ৪০ এর মতো অসামরিক নির্মাণ-কর্মী জড়িত রয়েছেন বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

 

সানবিডি/নাজমুল/০৪:৩২/০৯.১০.২০২০