দক্ষিণ কোরিয়ায় ৩৩তলা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৯ ১৬:৫৩:৪৪


দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর উলসানের একটি বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে ৩৩তলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাসের কারণে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

আগুন লাগার পর ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সানবিডি/নাজমুল/০৪:৫৩/০৯.১০.২০২০