যুদ্ধ বিরতিতে সম্মতি দিল আর্মেনিয়া-আজারবাইজান  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১০ ১২:২৮:১৪


রাশিয়ার মধ্যস্থতায় প্রায় দুই সপ্তাহ ধরে নাগারনো-কারাবাখ নিয়ে চলা দুই প্রতিবেশী দেশের  মধ্যে চলা তুমুল যুদ্ধ বন্ধে অবশেষে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। ১০ অক্টোবর মধ্যরাত থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ।

যুদ্ধবিরতির বিষয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ‍জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল থেকে মস্কোয় টানা ১০ ঘণ্টার আলোচনা শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে আর্মেনিয়া ও আজারবাইজান কর্তৃপক্ষ।

দেশ দুটির মধ্যে দুই সপ্তাহ ধরে  চলা এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। উভয়পক্ষের গোলা, রকেট ও ড্রোন হামলায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এ সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

সানবিডি/এনজে/১২:২৭/১০.১০.২০২০