এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১০ ১৯:২৮:১০
সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের পর ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। সেই ঘূর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। বিশেষত আম্ফান যে দুর্বিষহ স্মৃতি তৈরি করেছে, তা আজও দগদগে ঘায়ের মতো মনে রয়ে গেছে। এবার দুর্গাপূজার মধ্যে ‘গতি’ নামের আরেক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতবার্তা পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও কিছুটা আঁচ এ রাজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।
সানবিডি/এনজে/৭:২৮/১০.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














