তীব্র স্রোতে বসানো যায়নি ৩২ নম্বর স্প্যান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১০ ২১:১৫:১৫


প্রমত্তা পদ্মায় তীব্র স্রোতের কারণে সকল আয়োজন সম্পন্ন করেও বসানো যায় নি পদ্মা সেতুর ৩২তম স্প্যান।মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্তে সেতুর ৪-৫ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর এ স্প্যানটি বসানোর কথা ছিল।

আজ শনিবার বিকেল ৫টার দিকে সেতুসংশ্লিষ্ট এক প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই প্রকৌশলী জানান আগামীকাল রোববার সকাল ৮টা থেকে আবারও স্প্যান বসানোর কাজ শুরু করা হবে।

বর্ষাকালীন বন্যা ও পদ্মার তীব্র স্রোতের জন্য গত চার মাসে কোনো স্প্যান বসানো যায়নি। সবশেষ চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ এবং ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান।

সানবিডি/এনজে/৯:১২/১০.১০.২০২০