ফেনিতে সেপটিক ট্যাংক থেকে চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১১ ১২:৪২:১৪
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক থেকে মো. ইউনুছ বাবু (২৩) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পাঠানবাড়ী সড়কের শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবু চীনের আহোট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। তিনি শহরের রামপুর শাহীন একাডেমী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার এলাকার পাইকপাড়া গ্রামে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনে গিয়ে সেপটিক ট্যাংকে লাশ দেখতে পায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোমেন ও পুলিশ ফাঁডির ইনচার্জ সুদ্বীপ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। তবে সেপটিক ট্যাংকে থাকায় লাশে পচন ধরে গেছে।
এ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, নিহতের শরীরের সামনের অংশে দুটি ও পেছনের অংশে তিনটি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। এছাড়াও কণ্ঠনালিতে পাটের রশি দিয়ে গিট দেয়া ছিলো। হত্যাকাণ্ডের সঠিক কারন জানতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান।
সানবিড/নাজমুল/১২:৪০/১১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













