ফেনীতে বাস-ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১১ ১৩:০৩:৩০


ফেনীর ফতেহপুর এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও মেইল ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (১১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আহতদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহতদের বেশিরভাগ জরুরি বিভাগে আছেন। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

সানবিড/নাজমুল/০১:০২/১১.১০.২০২০