লেনদেনের শীর্ষে রূপালী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ১৫:৩৭:০৩
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকার।
২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফাইন্যান্স, ওয়ালটন, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৩৬/১১/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













