আজারি বাহিনীর হামলায় আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১১ ১৮:৫২:৩৪


নাগোরনো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে আজারি বাহিনীর হামলায় আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন।

আজ রোববার অধিকৃত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ান এ খবর জানিয়েছে।

এই খবরে বলা হয়েছে,গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে সর্বমোট ৪২৯ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।

সানবিডি/এনজে/৬:৫০/১০.১১.২০২০