৭৫ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর বেড়েছে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১১ ২০:৪৭:০২


সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব চেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এ দিন মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৮ টি কোম্পানি বা ৭৫.৬৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন মিউচ্যুয়াল ফান্ড খাতে দর কমেছে ৪টি বা ১০.৮১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১৩.৫১ শতাংশ বা ৫ টি কোম্পানির।

দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্সুরেন্স খাত। নএ দিন ইন্সুরেন্স খাতে দর বেড়েছে ৭০.২১ শতাংশ বা ৩৩ টি কোম্পানির। দর কমেছে ২১.২৮ শতাংশ বা ১০ টি কেম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৮.৫১ শতাংশ বা ৪ টি কোম্পানির।

দর বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভ্রমণ খাত। এ দিন ভ্রমণ খাতে ২৫ শতাংশ বা ১টি কোম্পানির দর বেড়েছে। দর অপরিবর্তিত রয়েছে ৭৫ শতাংশ বা ৩ টি কোম্পানির।

এছাড়াও ফুড এন্ড অ্যালায়েন্স  খাতে দর বেড়েছে ১টি কোম্পানির। দর কমেছে ১৫ টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির দর। ফুয়েল এন্ড পাওয়ার খাতে দর বেড়েছে ১টি কোম্পানির। দর কমেছে ১৬ টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর। বিবিধ খাতে দর বেড়েছে ২টি কোম্পানির। দর কমেছে ৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির দর। প্রকোশল খাতে দর বেড়েছে ৪টি কোম্পানির। দর কমেছে ৩৩ টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

ব্যাংক খাতে দর বেড়েছে ৫টি কোম্পানির। দর কমেছে ১৬ টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির দর। ঔষধ এবং রাসায়নিক খাতে দর বেড়েছে ২টি কোম্পানির। দর কমেছে ২৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির দর। আর্থিক প্রতিষ্ঠান খাতে দর বেড়েছে ১টি কোম্পানির। দর কমেছে ২০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির দর। বস্ত্র খাতে দর বেড়েছে ১টি কোম্পানির। দর কমেছে ৫০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির দর।

এছাড়াও বাকি খাত গুলোতে কোন কোম্পানির দর বৃদ্ধি পায়নি। তবে কিছু খাতে সব গুলো কোম্পানির দর কমেছে এবং কিছু খাতে কোম্পানির দর কমে এবং দর অপরিবর্তিত থেকে লেনদেন শেষ হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৯:০৫/১১/১০/২০