মধ্যেপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে নতুন ফোরামের আহবান চীনের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ০৯:৩৯:৩৮
মধ্যেপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন একটি ফোরাম গঠনের জন্য আহবান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠকের পর তিনি এমন দাবি তুলেছেন।
এই বৈঠকে তেহরানের প্রতিও চীনের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন ওয়াং ই। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে।
এ ব্যাপারে রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তির অঙ্গীকার মেনে চলার প্রতিও জোর দেন ওয়াং ও জারিফ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা ওই ঐতিহাসিক পারমাণবিক চুক্তিকে ত্রুটিপূর্ণ দাবি করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে তিনি ওই চুক্তি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শনিবার চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় টেংচং শহরে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
সানবিডি/এনজে/৯:৪০/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














