মিয়ানমারে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নিতে ইইউ’র সহায়তা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১০:৩৭:১৯
আসন্ন মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিভিন্নভাবে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ)। এই নির্বাচনে অন্যান্য সহায়তার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই অ্যাপের মাধ্যমে রোহিঙ্গা প্রার্থীদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এর ফলে ভোটারদের জানানো হচ্ছে রোহিঙ্গা নামে কোনও জনগোষ্ঠী নেই এবং এই অ্যাপ তৈরি করেছে ইইউ।
দেশটির সামরিক জান্তা ও অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের ইচ্ছানুযায়ী ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ধরনের সম্পৃক্ততাকে অস্বীকার করছে। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘আমি মনে করি মিয়ানমারের নির্বাচন প্রক্রিয়া থেকে রোহিঙ্গাদের অসম্পৃক্ত করা কোনোভাবেই উচিত হবে না। আন্তর্জাতিক বিচারিক আদালত জানুয়ারি মাসে রোহিঙ্গা সংক্রান্ত মামলার একটি আদেশ দিয়েছে, যেখানে রোহিঙ্গাদের বিশেষ ভঙ্গুর সম্প্রদায় হিসাবে অভিহিত করেছে।’
সানবিডি/এনজে/১০:৩৭/১০.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














